২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

জন সংযোগ যাত্রা ও একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা যাওয়ার আহ্বান জানিয়ে তৃণমূলের মিছিল।

মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম।  জেলার অন্যান্য এলাকার পাশাপাশি রাজনগরেও ১৭ই জুলাই বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ণাঢ্য মিছিল বের করা হয়৷ জানা যায়, জন সংযোগ যাত্রা ও আগামী একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতা ধর্মতলায় যাওয়ার আহ্বান জানানোর উদ্দেশ্যে এদিনের এই দলীয় কর্মসূচী তাঁদের৷

এদিন উক্ত মিছিলটি রাজনগর ডাকবাংলোর দলীয় কার্যালয় থেকে বের হয়ে বাসস্ট্যান্ড, বাজার এলাকা পরিক্রমা করে৷ স্থানীয় ব্লক ও অঞ্চল নেতৃত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সুকুমার সাধু, সজল গরাঁই, মহঃ শরিফ, সেখ কাবুল, গাফ্ফার খান, প্রাণতোষ ওঝা, আদিত্য সাহা প্রমুখ৷ গণতান্ত্রিক সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা, ব্যালটের মাধ্যমে নির্বাচন করানো সহ একাধিক দাবি এদিন তুলে ধরা হয়৷ শেষ পর্যন্ত উক্ত কর্মসূচী শান্তিপূর্ণ ভাবেই সম্পন্ন হয় বলে জানা যায়৷ রাজনগরের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় কর্মী সমর্থকরা এদিন সক্রিয় রুপে এতে অংশ গ্রহণ করেন৷

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জন সংযোগ যাত্রা ও একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা যাওয়ার আহ্বান জানিয়ে তৃণমূলের মিছিল।

আপডেট : ১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার