নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ : দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রাইহানের সমর্থনে মহিলাদের বিশাল মিছিল অনুষ্ঠিত হলো সামসেরগঞ্জের নিমতিতা অঞ্চলে। রবিবার বিকেলে নিমতিতা অঞ্চলের বিনপাড়া এলাকা থেকে শুরু হয়ে ধনার মোড়, শেরপুর সহ পুরো এলাকা পরিক্রমা করে দলীয় পার্টি অফিসে গিয়ে শেষ হয় এই মিছিল। হাতে লক্ষী ভান্ডারের প্রতীক নিয়ে মিছিলে মহিলাদের ব্যাপক উপস্থিতি এবং উৎসাহ লক্ষ্য করা যায়। মিছিলে হাঁটতে হাঁটতে সাধারণ মানুষের কাছে জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়ার আহবান জানান সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এদিনের মিছিলে পা মেলান সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য তহমিনা বিবি, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মাষ্টার মোহাম্মদ সানাউল্লাহ, নিমতিতা পঞ্চায়েতের প্রধান আলিয়ারা বিবি, অঞ্চল সভাপতি সামিউল হক, শিক্ষক নেতা আবু বারকাত শাহ আলম, যুব নেতা তৌফিক সোহেল, মহিলা নেত্রী সান্তনা হালদার, মঞ্জুরি হালদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে সাংবাদিক সম্মেলনে নিমতিতা অঞ্চল থেকেই পাঁচ হাজারেরও বেশি ভোট লিড থাকবে বলেই দাবি করেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সামিউল হক।
৩০ জুন ২০২৬, মঙ্গলবার, ১৫ আষাঢ় ১৪৩৩
BREAKING :
দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শাহনওয়াজ আলী রাইহান সমর্থনে মিছিল।
-
নতুন গতি - আপডেট : ২১ এপ্রিল ২০২৪, রবিবার
- 15
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



























