০৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ২৩ ভাদ্র ১৪৩৩

সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে মীনাক্ষী, সৃজন, শতরূপদের মত তরুণ মুখদের রাজ্য কমিটিতে জায়গা দিল দল

মহঃ মফিজুর রহমান, নতুন গতি : প্রমোদ দাশগুপ্ত ভবনে গত তিনদিন ধরে সিপিএমের রাজ্য সম্মেলন চলার পর আজ নতুন রাজ্য সম্পাদকের নাম ঘোষণা করলো দল । সিপিএমের নতুন রাজ্য সম্পাদক হলেন মহম্মদ সেলিম । গত কয়েকদিন ধরে সিপিএমের রাজ্য সম্পাদক হিসেবে শোনা যাচ্ছিল শ্রীদীপ ভট্টাচার্যের নাম । বুধবার পর্যন্তও এগিয়ে ছিলেন শ্রীদীপ । সূত্রের খবর, শ্রীদীপ ভট্টাচার্যকে রাজ্য সম্পাদক পদে বসানো নিয়ে দলের মধ্যে মতানৈক্য ঘটায় এই পদের দৌড়ে পিছিয়ে পড়েন তিনি । ফলে বিষয়টি গড়ায় রাজ্য কমিটিতে । সেখানেই চূড়ান্ত হয় পলিটব্যুরোর সদস্য মহম্মদ সেলিমের নাম ।

নতুন রাজ্য কমিটি থেকে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, নেপালদেব ভট্টাচার্য, রবীন দেবের মতো পোড়খাওয়া প্রবীণ নেতারা বাদ গিয়েছেন । দলীয় সূত্রের খবর, বয়সজনিত কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন এই প্রবীণ নেতারা।

অন্যদিকে নতুন রাজ্য কমিটিতে জায়গা পেয়েছেন মীনাক্ষী মুখার্জি, সৃজন ভট্টাচার্য, শতরূপ ঘোষদের মত একঝাঁক তরুণ ও নতুন মুখ । বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে তরুণ ও নতুন মুখদের সামনে এনে এরাজ্যে সিপিএম আবার ঘুরে দাঁড়াতে পারে কিনা সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল ।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিপিএমের নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বৃদ্ধতন্ত্রের অবসান ঘটিয়ে মীনাক্ষী, সৃজন, শতরূপদের মত তরুণ মুখদের রাজ্য কমিটিতে জায়গা দিল দল

আপডেট : ১৭ মার্চ ২০২২, বৃহস্পতিবার