১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

জিএসটির বিরোধিতা করে আবারও পথে নামল সিপিআই

নিজস্ব সংবাদদাতা: জিএসটির বিরোধিতা করে গতকালের পর এদিন আবারও পথে নামল সিপিআই । মঙ্গলবার শিলিগুড়ি শহরের হাসমিচকে থালা বাজিয়ে জিএসটির বিরোধিতায় সরব হয় দার্জিলিং জেলা সিপিআই । এদিন শহরের বিধান মার্কেটে জিএসটির জন্য ক্রেতা ও বিক্রেতারদের কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বা আগামীতে এর ফলে কি প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের ওপর সে বিষয়ে সচেতন করা হয় ।

অন্যদিকে বিধান মার্কেটের বিক্রেতাদের একাংশ , প্যাকেট জাতীয় খাদ্য সামগ্রীতে জিএসটি লাগু হওয়ার ফলে জিনিসপত্রের দাম বৃদ্ধি হবে বলে আশঙ্কা প্রকাশ করে । একেই বাজারে দোকান গুলোতে ক্রেতার সংখ্যা কম । তার ওপর জিএসটি বৃদ্ধি পাওয়ায় ক্রেতার সংখ্যা আরও কমবে বলে তারা জানান ।বাজারে মানুষের ভীড় একেবারেই নেই,তাই জিএসটির প্রভাব পড়বে মানুষের দৈনন্দিন জীবন যাত্রার মধ্যে বলে জানান তিনি।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জিএসটির বিরোধিতা করে আবারও পথে নামল সিপিআই

আপডেট : ২০ জুলাই ২০২২, বুধবার