২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

অ্যাসিড আক্রান্ত নাবালিকা কে অন্তবর্তীকালীন এক লক্ষটাকা ক্ষতিপূরনের সুপারিশ করলো বীরভূম ডিএলএসএ

নিজস্ব সংবাদদাতা, সিউড়ী: অ্যাসিড আক্রান্ত বীরভূমের এক মাধ্যমিক পরীক্ষার্থী। বিশেষ সূত্রে জানা যায়, নাবালিকাকে পরীক্ষা কেন্দ্রের বাইরে এ্যসিড হামলা চালায় তার স্বামী। অভিযুক্ত কে গ্রেপ্তার করা হয়েছে। এরই মধ্যে ভিকটিম কমপেনসেশন স্কিম মোতাবেক ঐ নাবালিকার চিকিৎসার জন্য অন্তবর্তীকালীন এক লক্ষ টাকা ক্ষতিপূরনের সুপারিশ করে দিলো বীরভূম ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি। মাধ্যমিক পরীক্ষার শেষ দিনে এক নাবালিকা গৃহবধূ মাধ্যমিক পরীক্ষা দিতে যায়। এ্যসিড আক্রান্ত ঐ নাবালিকার হাত ও মুখ ক্ষতিগ্রস্ত হয়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে ভিকটিম কমপেনসেশন হিসেবে একদিনের মধ্যেই ঐ নাবালিকার চিকিৎসা জনিত ক্ষতিপূরন বাবদ অন্তবর্তীকালীন ১ লাখ টাকা কমপেনসেশন এর সুপারিশ করে দিয়েছে বীরভূম জেলা আদালতের ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটি। ডিস্ট্রিক লিগ্যাল সার্ভিসেস অথরিটির এই তৎপরতায় যথেষ্ট উপকৃত হচ্ছেন নিগৃহীতার পরিবার।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অ্যাসিড আক্রান্ত নাবালিকা কে অন্তবর্তীকালীন এক লক্ষটাকা ক্ষতিপূরনের সুপারিশ করলো বীরভূম ডিএলএসএ

আপডেট : ১৮ মার্চ ২০২২, শুক্রবার