২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

সরকারি স্কুলের পোশাকে বিশ্ববাংলার লোগো বিষয় কেন্দ্র ও মামলাকারীকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা: বুধবার নেতাজি ইন্ডোরে বিধবা ভাতাপ্রদান অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে সরকারি স্কুলের নীল-সাদা পোশাকে ‘বিশ্ব বাংলা’ লোগো বিতর্ক নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বললেন “আমি আমার বাংলা নামটাকে ভুলে যাই কী করে? সরকারি স্কুলে জুতো, পোশাক দিই। তাতে একটা লোগো থাকবে। তারা বাংলার নাম গর্ব করে বলবে। কে একটা কোর্টে গিয়ে বলল তৃণমূলের লোগো। খোঁজ রাখে না। সবকিছুতেই তৃণমূলের দোষ। লোগোটা আমি তৈরি করেছিলাম। তৈরি করে বাংলা সরকারকে দিয়েছিলাম। সরকারের যত লোগো সবই আমার করে দেওয়া। তার জন্য পয়সা নিই না। বেসরকারি স্কুল ইচ্ছামতো ব্যাজ ব্যবহার করতে পারে। সরকারি স্কুলও করতে পারে। বারণ করিনি। শুধু স্কুলের পোশাকে একটা লোগো থাকবে।”

একই সাথে, কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে খোঁচা দিয়ে তিনি আরও বলেন “ভারত সরকার সিলমোহর লাগাতেই পারে। বাংলার সরকার পারে না। দিল্লির লোকেরা নিজেদের ছবি লাগিয়ে দিত। আমরা সেসব করি না।”

উল্লেখ্য, সরকারি স্কুলের নীল সাদা পোশাকে বিশ্ব বাংলা লোগো নিয়ে বাম ছাত্র সংগঠন AISF এর তরফে আইনজীবী সৌমেন হালদার মামলা দায়ের করেন হাইকোর্টে। এই নির্দেশের বিরোধিতায় সরব হয়েছেন বিজেপির একাংশও।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সরকারি স্কুলের পোশাকে বিশ্ববাংলার লোগো বিষয় কেন্দ্র ও মামলাকারীকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আপডেট : ২৩ মার্চ ২০২২, বুধবার