২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

দিদি’র উন্নয়ন আর জনসংযোগে ভরকরে জোরকদমে প্রচার সারছেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য্য

মহঃ মফিজুর রহমান, উত্তর ২৪ পরগণা : উত্তর ২৪ পরগণা জেলার অন্যতম হেভিওয়েট কেন্দ্র দমদম উত্তর বিধানসভা । রাজ্যের শাসকদল এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল সরকারের একদা আইনমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য্যকে । জোড়াফুলের প্রার্থী তালিকা ঘোষণার পরেই দমদম উত্তর বিধানসভা এলাকায় প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূলের প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য্য ।

মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন আর জনসংযোগে ভরকরে নিয়মিত জোরকদমে প্রচার সারছেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী । সঙ্গে থাকছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং কর্মী-সমর্থকরা । বেশিরভাগ দিন পায়ে হেঁটে এলাকার সমস্ত অলি-গলি চষে বেড়াচ্ছেন চন্দ্রিমা । তাঁকে দেখতে নিত্যদিন রাস্তার মোড়ে মোড়ে মানুষের ঢল নামছে । তৃণমূল প্রার্থীর গায়ে অনেকে ফুল ছিটিয়ে স্বাগত জানাচ্ছেন । অনেকে আবার তাঁর গলায় ফুলের মালা দিয়ে আশীর্বাদ করছেন । ঘর থেকে বৃদ্ধ-বৃদ্ধারা বেরিয়ে এসে চন্দ্রিমার মাথায় আশীর্বাদের হাত রাখছেন ।

এলাকার মানুষের ভালোবাসা আর সমর্থন দেখে ১০০ শতাংশ নিশ্চিত জয়ের আশা রাখছেন চন্দ্রিমা ভট্টাচার্য্য । তাঁর কথায়, ” ২০১১ সালে নির্বাচিত হয়ে মানুষের পাশে থেকে কাজ করেছি । ২০১৬ সালে বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও এলাকার মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করিনি । অন্যদিকে আমার নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসংখ্য জনমুখি প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দিয়েছি । ফলে আমার দৃঢ় বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্যে মুখ্যমন্ত্রী করতে এবং তাঁর হাতকে আরও শক্তিশালী করতে দমদম উত্তর বিধানসভা এলাকার মানুষ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন ।”

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দিদি’র উন্নয়ন আর জনসংযোগে ভরকরে জোরকদমে প্রচার সারছেন তৃণমূল প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য্য

আপডেট : ৬ এপ্রিল ২০২১, মঙ্গলবার