রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদে ছয় কেজি গাঁজা সহ দুই যুবক কে গ্রেপ্তার করলো সাগরদিঘী থানার পুলিশ। ধৃতদের নাম মহম্মদ ইকবাল কবির তার বাড়ি সাগরদিঘীর নয়ানডাঙ্গাতে বয়স (২৮), এবং ধৃত আরও একজনের নাম সমীরুদ্দিন বিশ্বাস (কাজোল) বয়স ৩৯ তার বাড়ি সাগরদিঘীর কাবিলপুরে। পুলিশ সূত্রে খবর এরা দু’জনই সম্পর্ক মামা ভাগ্নে, এরা বাংলা-বিহার-উরিষ্যা সহ বিভিন্ন যায়গা থেকে গাঁজা সংগ্রহ করে মুর্শিদাবাদ সহ সাগরদিঘীর বিভিন্ন জায়গায় গাজা বিক্রি করে থাকে। মঙ্গলবার রাত্রি ৮ টার সময় একটা কালো ব্যাগে ছয় কেজি গাঁজা মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছিল ওই দুই যুবক, সাগরদিঘীর ইনটেক এলাকা থেকে সাগরদিঘী থানার পুলিশ গ্রেপ্তার করে ওই দুই যুবক কে, এবং ৭ দিনের পুলিশ হেফাজতের আবেদন রেখে আদালতে পাঠায়।
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

























