১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩
১৫ জুলাই ২০২৬, বুধবার, ৩০ আষাঢ় ১৪৩৩

কাঁকরতলা থানা এলাকায় কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ ধৃত-১

নিজস্ব সংবাদদাতা:- স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলার সীমান্তবর্তী এলাকা সহ বিভিন্ন স্থানে চলছে টহলদারি,চলছে নাকা চেকিং,নাশকতা রোধে তথা অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা পুলিশের এই পদক্ষেপ।অনুরূপ শনিবার রাত্রে গোপন সূত্রে খবর পাওয়া মাত্র কাঁকরতলা থানার ওসি সামিম খানের নির্দেশে পিএস আই অনিমেষ মন্ডলের নেতৃত্বে পুলিশ বাহিনী নিয়ে বিশেষ অভিযান চালানো হয় স্থানীয় থানার হিংলো জলাধার সংলগ্ন এলাকায়।সেই অভিযানে পুলিশ ইসলামকুড়ি হিংলো জলাধারের নিকট এক ব্যক্তিকে আগ্নেয়াস্ত্র সহ আটক করে।জানা যায় ধৃত ব্যাক্তির নাম উৎপল ঘোষ।ঘটনাস্থলেই তার কাছ থেকে দুই রাউন্ড গুলি সহ একটা পাইপগান উদ্ধার হয়।কাঁকরতলা থানার পুলিশ ধৃত ব্যক্তিকে রবিবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কাঁকরতলা থানা এলাকায় কার্তুজ ও আগ্নেয়াস্ত্র সহ ধৃত-১

আপডেট : ১৪ অগাস্ট ২০২২, রবিবার