২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

Breaking news: কালীঘাটে উদ্ধার বস্তা ভর্তি আগুনে পোড়া টাকা, কুড়নোর হুড়োহুড়ি সাধারণ মানুষের

নতুন গতি ওয়েব ডেস্ক: কালীঘাটে মুখার্জী ঘাটে বস্তা ভর্তি টাকা। ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার সমস্ত টাকা পাওয়া গিয়েছে। সবগুলিই আসল টাকা। কিন্তু বস্তাভর্তি টাকা উদ্ধার হলেও সেগুলি সবগুলি আগুনে পোড়া। কিছু কিছু নোটে এখনও আগুন জ্বলছে। এমনটাই স্থানীয় সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, রবিবার দুপুরে আচমকাই কালীঘাটের মুখার্জী ঘাটে ধোঁয়া দেখতে পাওয়া যায়। সন্দেহ হওয়ায় এগিয়ে যান স্থানীয়রা। তাঁরা দেখেন ঘাটের একেবারে সামনে দিকে পড়ে রয়েছে পোড়া টাকা। ১০, ২০, ৫০ এবং ১০০ টাকার নোট দেখতে পান তাঁরা।

পোড়া টাকা উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই ক্রমশই ওই এলাকায় ভিড় জমতে থাকে। ওই পোড়া নোটের ভিড়ে ভাল টাকা কুড়নোর জন্য রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। কেউ কেউ বাছাই করে অল্প পোড়া টাকা পকেটেও ঢুকিয়ে নেন। তবে অনেকে আবার যাঁরা টাকা কুড়োচ্ছিলেন তাঁদের বাধাও দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কালীঘাট থানার পুলিশ। পোড়া টাকা বাজেয়াপ্ত করা হয়। কে বা কারা দিনেদুপুরে মুখার্জী ঘাটে পোড়া নোট ফেলে রেখে গেল, তা নিয়ে দানা বেঁধেছে রহস্য। এই ঘটনার সঙ্গে কাদের যোগসাজশ রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেই ঘটনার কিনারা করার চেষ্টা করছে কালীঘাট থানার পুলিশ।

রাজনগরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

Breaking news: কালীঘাটে উদ্ধার বস্তা ভর্তি আগুনে পোড়া টাকা, কুড়নোর হুড়োহুড়ি সাধারণ মানুষের

আপডেট : ২৪ জানুয়ারী ২০২১, রবিবার