২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বকখালিতে সমুদ্র স্নানে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু দুই পর্যটকের

বাবলু হাসান লস্কর, দক্ষিণ চব্বিশ পরগনা : বকখালিতে সমুদ্রে তলিয়ে মৃত্যু হল দুই পর্যটকের। দীর্ঘ তল্লাশির পর সমুদ্র থেকে উদ্ধার দুই পর্যটক এর মৃত দেহ।পুলিস সূত্রে খবর কলকাতার তপসিয়া থেকে ৫ বন্ধুর একটি পর্যটক টিম বকখালিতে বেড়াতে এসেছিল। এদিন দুপুরের সময় ৫ জন স্নান করতে নেমে ছিলো বকখালীর সমুদ্রে। সেই সময় সমুদ্রের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তলিয়ে যায় ওই টিমের দুইজন সদস্য।তারপরেই শোরগোল পড়ে বকখালি সমুদ্র সৈকত এলাকা জুড়ে। ঘটনাস্থলে পৌঁছায় ফ্রেজারগঞ্জ উপকূলবর্তী থানার পুলিশ প্রশাসন এবং ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনী। ফ্রেজারগঞ্জ উপকূল রক্ষী বাহিনী এবং ফ্রেজারগঞ্জ থানার যৌথ উদ্যোগে বেশ কিছু সময় উপকূল রক্ষী বাহিনীর ওভারক্রাফট নিয়ে তল্লাশির পর বকখালীর সমুদ্র থেকে উদ্ধার হয় নিখোঁজ ২ পর্যটক এর দেহ। মৃত দুই পর্যটক মিজান মহসিন (১৯) এবং আমন আলি (১৯)। ইতিমধ্যেই মৃতদের পরিবারে খবর দেওয়া হয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বকখালি পর্যটন কেন্দ্র জুড়ে।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বকখালিতে সমুদ্র স্নানে নেমে তলিয়ে গিয়ে মৃত্যু দুই পর্যটকের

আপডেট : ১২ অগাস্ট ২০২৪, সোমবার