৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৬ বৈশাখ ১৪৩৩

বিজেপি ভারত ছাড়ো মিছিল বীরভূমের রাজনগরে।

খান আরশাদ, নতুন গতি, বীরভূম। বীরভূমের রাজনগর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যোগে রাজনগরে আয়োজিত হল বিজেপি ভারত ছাড়ো মিছিল। শুক্রবার জেলার অন্যান্য অংশের মতো সীমান্তবর্তী অঞ্চল রাজনগরেও এই মিছিল আয়োজিত হল। রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধুর নেতৃত্বে এই মিছিল তৃনমূলের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। সুকুমার সাধু জানান ১৯৪২ সালে ৯ আগস্ট তৎকালিন ভারতে ব্রিটিশদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের আওয়াজ উঠেছিল, সেই চিন্তা ভাবনাকে সামনে রেখেই বিজেপির বিরুদ্ধেও ভারত ছাড়ো ডাক দেওয়া হয়েছে তৃনমূলের পক্ষ থেকে। ব্রিটিশদের মতো বিজেপিও ভারতকে লুঠ করছে। ভারতকে বিনাশের দিকে ঠেলে দিচ্ছে। সেই উদ্দেশ্যেই অন্যান্য জায়গার মতো রাজনগরেও বিজেপি ভারত ছাড়ো মিছিল করা হল। এদিনের বিজেপি বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন স্থানীয় তৃনমূল নেতা রানা প্রতাপ রায়, মহঃ সরিফ, প্রানতোষ ওঝা সহ অন্যান্যরা।

রাজনগরে উদ্ধার অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা দেহ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিজেপি ভারত ছাড়ো মিছিল বীরভূমের রাজনগরে।

আপডেট : ৯ অগাস্ট ২০১৯, শুক্রবার