২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বীরভূমের নলহাটিতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ১

আজিম শেখ,নতুন গতি,বীরভূম : গোপনসুত্রে খবর পেয়ে নলহাটী থানার পুলিশ শনিবার রাত্রে নলহাটী জগধরী মোড়ে এক ব্যক্তি কে ব্রাউনসুগার সহ গ্রেপ্তার করে। নলহাটী থানার ওসি কার্তিক রায় জানান আমরা আমাদের বিশেষ মাধ্যমে খবর পেয়ে ব্রাউনসুগার সহ এক ব্যক্তি কে গ্রেপ্তার করি। ধৃত ব্যাক্তির নাম মনি খান (৩০) বাড়ি নলহাটী পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোয়েল পাড়ায়। আজ রবিবার হওয়ায় ধৃত ব্যক্তি কে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করেছে নলহাটী থানা।আগামীকাল সিউড়ি জেলা আদালতে ধৃত কে পেশ করে পুলিশি হেফাজত নেওয়ার আবেদন জানাবে নলহাটী থানা। ব্রাউনসুগার সহ গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে রামপুরহাটের বিশিষ্ট সমাজসেবী পার্থপ্রতিম গুহ জানান, শুধু নলহাটী নয় রামপুরহাট মহকুমার বেশকিছু জায়গায় ব্রাউনসুগারের নেশায় আসক্ত যুব সমাজ আমারা বিভিন্ন ভাবে সচেতন করে চলেছি ড্রাগের নেশা সর্বনেশা। কিন্ত তাতে খুব একটা কাজ হচ্ছে না। প্রশাসন মাঝে মাঝে কাউকে গ্রেফতার করলেও খুব সক্রিয় নয়। রামপুরহাট সহ বিভিন্ন এলাকায় কিভাবে ব্রাউনসুগারের মতো সর্বনাশা নেশার বস্তু আসছে সেটা প্রশাসনিক ভাবে দেখা উচিৎ। শুধু ব্রাউনসুগার নয় বহু ঔষুধের দোকানে নিষিদ্ধ ঔষুধ বিক্রি হচ্ছে প্রকাশ্যে। সেগুলো নেশার কাজে ব্যাবহার করছে তরুন যুবারা। প্রশাসন সব জেনেও নির্বিকার।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বীরভূমের নলহাটিতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার ১

আপডেট : ২ ডিসেম্বর ২০১৯, সোমবার