২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

জয়ের আগেই পাপুড়ি গ্রামে বিজয় মিছিল করে ৭০ হাজার মিষ্টি বিলি করলেন কাজল শেখ

খান আরশাদ, বীরভূম:

জয়ের আগেই নানুর বিধানসভার পাপুড়ি গ্রামে বিজয় মিছিল করলেন জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ। ১৩ই মে বীরভূমে দুটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ সম্পন্ন হয়। বীরভূম জেলার ৪১ নম্বর আসন বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে এবারের লোকসভা নির্বাচনে লড়াই করছেন অসিত মাল এবং ৪২ নম্বর আসন বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াই করছেন শতাব্দী রায়।
বীরভূমের এই দুটি কেন্দ্রে চতুর্থ দফায় ভোট গ্রহণ করা হয় সোমবার। এই রাজ্যে এখনো তিন দফা ভোটগহণ বাকি রয়েছে এবং আগামী ৪ই জুন ফল ঘোষণা করা হবে।
এরই মাঝে তৃণমূলের তরফে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বীরভূমের দাপুটে নেতা তৃণমূল নেতা কাজল শেখের নেতৃত্বে তাঁর নিজের গ্রাম পাপুড়িতে একটি বর্ণাঢ্য বিজয় মিছিল করা হল। তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের পোস্টার নিয়ে সবুজ আবির খেলায় মাতলেন কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকেরা।
ভোটের ফল বেরোতে এখনো ২০ দিন বাকি। তার আগেই আত্মবিশ্বাসে ভরপুর কাজল শেখ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব ও তৃণমূল কর্মী সমর্থকেরা বিজয় উল্লাসে মেতে উঠলেন।
অনুব্রত হীন বীরভূমে সবচেয়ে এখন চর্চিত মুখ কাজল শেখ। জয়ের বিষয়ে সম্পূর্ণ আশাবাদী কাজল শেখ জানান এবারে তৃণমূলের যে দুই প্রার্থী রয়েছেন তারা দুজনেই বিপুল ভোটের ব্যবধানে জয় পাবেন। অসিত মাল ২ থেকে ৩ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন এবং শতাব্দী রায় ১ থেকে ২ লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন। এরকমই ভবিষ্যৎবাণী করলেন জেলা পরিষদ সভাধিপতি তথা বীরভূম জেলা কোর কমিটির সদস্য কাজল শেখ।

কাজল শেখ বলেন নানুর বিধানসভার মানুষ আবেগে উচ্ছ্বসিত হয়ে বিজয় মিছিল বের করেছেন। তাদের সাথে এবং শহীদ পরিবারের মানুষদের সাথে এই বিজয় মিছিলে পায়ে পা মেলালাম। অনুব্রত মণ্ডল এখন বীরভূমে নেই, কিন্তু তিনি যে টিম তৈরি করে গেছেন সেই অনুব্রত টিম এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক ব্যানার্জীর নির্দেশ মতো বীরভূমে কাজ করে চলেছে। জয়ের বিষয়ে বলেন আগামী ৪ তারিখে হিসেব মিলিয়ে নেবেন। শুধু জোড়া ফুল ফুটবে আর বিরোধীরা সর্ষে ফুল দেখে বাড়ি ফিরবে। মমতা ব্যানার্জি একটার পর একটা জনমুখি প্রকল্প সাধারণ মানুষকে দিয়েছেন। স্বভাবতই সাধারণ মানুষ দুহাত তুলে মমতার ব্যানার্জিকে, অভিষেক ব্যানার্জিকে আশীর্বাদ করে ভোট দেবে এ বিষয়ে কোন দ্বিমত নাই।
এদিন এই বিজয় মিছিলে জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখ তার স্নেহের দুই মেয়েকে নিয়ে গ্রাম পরিক্রমা করেন। উপস্থিত ছিলেন শহীদ পরিবারের লোকজন, বিধায়ক বিধান চন্দ্র মাজি, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি থেকে শুরু করে সমস্ত তৃণমূল নেতাকর্মী ও সমর্থকেরা।
বিজয় মিছিলে উপস্থিত সমস্ত তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে সত্তর হাজার মত মিষ্টি নিজের হাতে বিলি করেন কাজল শেখ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জয়ের আগেই পাপুড়ি গ্রামে বিজয় মিছিল করে ৭০ হাজার মিষ্টি বিলি করলেন কাজল শেখ

আপডেট : ১৪ মে ২০২৪, মঙ্গলবার