২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩
২৪ জুন ২০২৬, বুধবার, ৯ আষাঢ় ১৪৩৩

মনসা পুজোর চাঁদা না দেওয়ায় পরীক্ষার্থীদের মারধর ও গাড়ি ভাঙচুর

মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া: মনসা পূজোর চাঁদা দিতে রাজি না হওয়ায় পরীক্ষার্থীদের গাড়ি ভাঙচুর করল ভীমপুর থানার অন্তর্গত পোড়াগাছায়। চাপড়া বাঙ্গালঝি মহাবিদ্যালয় এর প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের পরীক্ষার সিট পড়েছিল আসাননগর মদন মোহন তর্কালঙ্কার কলেজে। পরীক্ষা দিয়ে বাড়িফিরছিলেন চাপড়া মহাবিদ্যালয় কলেজের ছাত্র-ছাত্রীরা হঠাৎই তাদের গাড়ি আটকে বলতে থাকে যে, এখানে মনসা পূজো হচ্ছে এই পুজোর চাঁদা দিতে হবে। ওই ছাত্র-ছাত্রীরা চাঁদা দিতে রাজি না হওয়ায় তাদেরকে বেধড়ক মারধর করে ও গাড়ি ভাঙচুর করে।পুলিশকে খবর দিলে ভীমপুর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। ছাত্র-ছাত্রীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার তদন্ত শুরু করেছে ভীমপুর থানার পুলিশ।

তারাতলায় বিপর্যয়, ভেঙে পড়লো বেসরকারি গুদামঘরের ছাদ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মনসা পুজোর চাঁদা না দেওয়ায় পরীক্ষার্থীদের মারধর ও গাড়ি ভাঙচুর

আপডেট : ১ অগাস্ট ২০১৯, বৃহস্পতিবার