রহমতুল্লাহ, লালগোলা : বৃহস্পতিবার মুর্শিদাবাদের লালগোলা রাজারামপুর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এদিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের ছাত্র – ছাত্রীরা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেন। এদিনের ক্রীড়া অনুষ্ঠানে সম্মানীয় অতিথির আসন অলংকৃত করেন -পাইকপাড়া পঞ্চায়েত প্রধান আব্দুস সামাদ মন্ডল, এবং মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মোতাহার হোসেন (রিপন), এছাড়াও উপস্থিত ছিলেন,পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌতম দাস। সহ এলাকার অভিভাবক অভিভাবিকাবৃন্দ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া প্রেমী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং খেলার বিভিন্ন ইভেন্ট তাঁরা উপভোগ করেন। এছাড়াও ক্রীড়া মঞ্চের শোভা বর্ধন করেন পরিচালন সমিতির সভাপতি বাদিরুল ইসলাম, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক বিশ্বাস সহ বিদ্যালয় এর সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ। সমগ্র ক্রীড়া অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুজভেল্ট ও সুজন সরকার। সমগ্র ক্রীড়া অনুষ্ঠান পরিচালনায় ছিলেন অত্র বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শিবরাজ ঘোষ মহাশয়।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























