৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩০ মে ২০২৬, শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাবা কালঞ্জয় এর গাজন উপলক্ষে তৃণমূলের ” জলছত্র ” কর্মসূচি

নিজস্ব সংবাদদাতা, পাত্রসায়ের : বাবা কালঞ্জয় এর গাজন উৎসব উপলক্ষে পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুদিনের ” জলছত্র “অনুষ্ঠানের আয়োজন করা হয়।আজ সোমবার ছিল তার শেষ দিন। দলের পক্ষ থেকে গাজন উৎসবে আগত সকল দর্শনার্থীদের জন্য ছোলা,বাতাসা,নকুল দানা ও জলের ব্যাবস্থা করা হয়। এদিনের জলছত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দিলীপ ব্যানার্জি, যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম, জেলা সংখ্যালঘু সেলের নেতৃত্ব সেখ আজফার হোসেন (পান্না)গোপাল দে, বচ্চন সরকার সহ দলের অন্যান্য নেতৃত্ব।দিলীপ বাবু বলেন, বাবা কালঞ্জয় -এর এই গাজন উৎসব কে কেন্দ্র করে মেতে ওঠে জাতি ধর্ম নির্বিশেষে পাত্রসায়ের ব্লকের বিভিন্ন এলাকার কয়েক লক্ষ মানুষ । কোভিড – ১৯ এর জন্য গত দু’বছর এই গাজন বন্ধ থাকায় এবার মানুষের মধ্যে উৎসাহ ছিল তুঙ্গে। গ্রীষ্মের এই প্রচন্ড গরমে দর্শনার্থীদের হাতে জল, ছোলা ও বাতাসা তুলে দিতে পেরে ভালো লাগছে।

খনি-শিল্পাঞ্চলে শান্তিতে ঈদুজ্জোহা পালিত

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাবা কালঞ্জয় এর গাজন উপলক্ষে তৃণমূলের ” জলছত্র ” কর্মসূচি

আপডেট : ১৬ মে ২০২২, সোমবার