২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

করোনা নিয়ে মানুষ‌কে সচেতন করছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ

জলপাইগুড়ি: করোনা নিয়ে মানুষ‌কে সচেতন করছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জেলা প্রশাসন ও পুরসভার আধিকারিকরাও বারবার সচেতন করছেন সকলকে।

করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ যখন সারা দেশে আছড়ে পড়েছে তখনও মাস্ক পড়ছেন না জলপাইগুড়ি‌র একাংশ সাধারণ মানুষ। দ্বিতীয় ঢেউয়ে উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে জলপাইগুড়ি জেলা‌য়। তা সত্ত্বেও বিভিন্ন হাটে বাজারে মাস্ক ছাড়াই দেখা যাচ্ছে শহর ও গ্রামাঞ্চলে‌র মানুষ‌দের। মাস্ক নিয়ে যেন কারও মধ্যে কোনও হেলদোল নেই। মাঝে মধ্যেই অভিযানে নেমে কিছু মানুষ‌কে সচেতন করছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। জেলা প্রশাসন ও পুরসভার আধিকারিকরাও বারবার সচেতন করছেন সকলকে। তবে সতর্কতা এই পর্যন্তই। মাস্ক ছাড়াই শহরে‌র রাস্তায় সাইকেল নিয়ে বেড়িয়েছেন কেউ কেউ। রবিবার শহরের দিনবাজার সহ বিভিন্ন বাজারে কেউ আবার মাস্ক ছাড়া দোকানদারি করছেন।

শহরের থানা মোড়, মার্চেন্ট রোড়, দিনবাজার, পিসি শর্মা মোড়, বেগুনটারি, শান্তিপাড়া ও কদমতলা সহ সর্বত্রই এমন চিত্র দেখা যায় আজ।

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

করোনা নিয়ে মানুষ‌কে সচেতন করছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ

আপডেট : ১০ জানুয়ারী ২০২২, সোমবার