১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২৯ আশ্বিন ১৪৩৩

মথুরাপুর দু’নম্বর ব্লকে বিজিত প্রার্থীদের সার্টিফিকেট প্রদান

Raidighi:আজ মথুরাপুর ২ নম্বর ব্লক আধিকারিক কেন্দ্রের পঞ্চায়েত সমিতির কার্যালয়ে বিজিত প্রার্থীদের সার্টিফিকেট প্রদান করবেন মথুরাপুর ২ নম্বর ব্লকের ব্লক আধিকারিক নাজির হোসেন মহাশয়। এই সার্টিফিকেট নেওয়ার জন্য বেলা বারোটা থেকে বিজিত প্রার্থীরা ব্লক ডেভেলপমেন্ট অফিসের সামনে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছেন। কিন্তু বিডিও সাহেব বললেন যে সন্ধ্যা সাড়ে ছটায় এই সার্টিফিকেট প্রদান করা হইবে এবং যারা নিতে ইচ্ছুক থাকতে পারেন বাকিরা আগামীকাল এলে সার্টিফিকেট পেয়ে যাবেন। এই কর্মকাণ্ড দেখে বিজেপি প্রার্থীরা বললেন আমরা বহু অপেক্ষা করেও আজ সার্টিফিকেট নিয়ে যাব, এবং গ্রামের মানুষদের পাশে দাঁড়াবো। যে কাজ অসম্পূর্ণ আছে তা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করব। আজ কেবলমাত্র বিশেষ লোকদেরকে এই সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এইজন্য বিরোধী প্রার্থীরা মনে মনে বিক্ষুব্ধ ভাব দেখাচ্ছেন। আজ এসে উপস্থিত হয়েছেন বিডিও অফিসে বিজেপির বিজিত প্রার্থীরা। এখন সবাই সার্টিফিকেট নেওয়ার অপেক্ষায় রইলেন।

রায়দিঘি Nuruddin এর রিপোর্ট

বাঘের আতঙ্ক রুখতে কুলতলিতে ১৯০ সৌর পথবাতি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মথুরাপুর দু’নম্বর ব্লকে বিজিত প্রার্থীদের সার্টিফিকেট প্রদান

আপডেট : ১৪ জুলাই ২০২৩, শুক্রবার