১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩
১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৫ বৈশাখ ১৪৩৩

বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক, অনুপস্থিতিতে কাটা যাবে বেতন: বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

  • নতুন গতি
  • আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২১, শুক্রবার
  • 7

নতুন গতি ওয়েব ডেস্ক: বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক, অনুপস্থিতিতে কাটা যাবে বেতন, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। আজ সন্ধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। এই বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, শুক্রবার সরকারি দফতরের থেকে কর্মী সকলকে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে, অন্যথায় কাটা যাবে বেতন। এমনকি এই দিনে কোনও ক্যাসুয়াল লিভ বা অর্ধদিবস ছুটিওনেওয়া যাবে না।

পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, শুক্রবার সরকারি দফতরের আআদিকারিক থেকে কর্মী সকলকে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে। অন্যথায় কাটা যাবে বেতন। এমনকি ধর্মঘটের দিনে কোনও ক্যাসুয়াল লিভ (CL) বা অর্ধদিবস ছুটি (Half CL) নেওয়া যাবে না। উল্লেখ করা হয়েছে, প্রত্যেকেই নির্দিষ্ট সময়ের মধ্যে নিজের কর্মস্থলে পৌঁছতে হবে। কোনও দেরী বরদাস্ত করা হবে না।

তবে বেশ কয়েকটি ক্ষেত্রে যাঁরা ছুটি নিয়ে রয়েছেন, তাঁদের ছুটি মঞ্জুর করা যাবে। যেমন মেটারনিটি লিভ অর্থাত্‍ মাতৃত্বকালীন ছুটিতে থাকলে (১১ ফেব্রুয়ারির আগে থেকেই চলছে এমন), পরিবারে নিকট পরিজনের মৃত্যু হলে বা সেই সংক্রান্ত কোনও ছুটি নেওয়া থাকলে, মারাত্বক অসুস্থ হলে বা অসুস্থতার জন্য ছুটিতে রয়েছেন ১১ ফেব্রুয়ারির আগে থেকে এবং হাসপাতালে চিকিত্‍সাধীন থাকলে ছুটি গ্রাহ্য হবে। এই সমস্ত কারণের বাইরে কোনও কারণে ছুটি নিলে, সেক্ষেত্রে বেতন কাটা যাবে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, কোনও কর্মী বা আধিকারিক ধর্মঘটের জন্য রাস্তায় কোনও সমস্যায় পড়েন বা মিটিং, মিছিলে আটকে পড়েন, তাঁর চ্যুতি গ্রাহ্য হবে না। সেক্ষেত্রেও বেতন কাটা যাবে।

একাই ২ ফ্রন্টে লড়াই, মাঠ কাঁপাচ্ছেন সামিম আহমেদ!

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক, অনুপস্থিতিতে কাটা যাবে বেতন: বিজ্ঞপ্তি জারি করল নবান্ন

আপডেট : ১২ ফেব্রুয়ারী ২০২১, শুক্রবার