নবাব মল্লিক, রায়দিঘী: এবার রায়দিঘী থানার কাশীনগর বাজারে এটিএম লূঠের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। গতকাল রাত্রি বেলা কে বা কারা এটিএম লুঠ করে বলে জানা যায়। তবে পুলিশ সূত্রে খবর একটি মানসিক ভারসাম্যহীণ ব্যক্তি এটিএম এ গিয়ে ভাঙচুর চালিয়েছে। লুটপাটের উদ্যেশ্য এই ঘটণা সে ঘটায়নি। তবে স্থানীয়দের বক্তব্য এটিএমটিতে দীর্ঘদিন টাকা পাওয়া যাচ্ছে না। সেই রাগবশত কেউ এই ঘটনা ঘটাতে পারে। উল্যেক্ষ্য রায়দিঘী থানার অন্তগত এই কাশীনগর বাজার অন্যতম ব্যস্ততম বাজার। এই বাজারে তিনটি এটিএম থাকা স্বত্বেও দীর্ঘদিন এই এটিএম গুলিতে কোনো টাকা পাওয়া যাচ্ছে না। এই নিয়ে এলাকাবাসীর মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 














