নিউজ ডেস্ক: ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল) শুরুর আগেই আলোচনায় উঠে এসেছে নতুন এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বিশ্বের পরিচিত অনেক ক্রিকেটারের সঙ্গে এবার নাম লিখিয়েছেন ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও।
উদ্বোধনী আসরে ডাবলিন গার্ডিয়ান্সের হয়ে খেলবেন ৩৯ বছর বয়সি অশ্বিন। শুধু মাঠেই নয়, দলটির অধিনায়ক ও মেন্টরের দায়িত্বও পালন করবেন তিনি। আইপিএল থেকে বিদায় নেয়ার পর বর্তমানে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে খেলছেন এই অভিজ্ঞ স্পিনার।
ডাবলিন গার্ডিয়ান্সের মালিক ভারতের প্রাক্তন অধিনায়ক রাহুল দ্রাবিড়। ফলে দ্রাবিড়-অশ্বিন জুটিকে ঘিরে টুর্নামেন্টে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
নতুন গতি 



















