২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩
২৯ এপ্রিল ২০২৬, বুধবার, ১৫ বৈশাখ ১৪৩৩

আর্টভার্স-এর প্রদর্শনীতে উপচে পড়া ভিড়

সিদ্ধার্থ সিংহ : আই সি সি আর-এ শুরু হয়ে গেল আর্টভার্স-এর ছ’দিনব্যাপী ‘মনসুন ফেস্টিভাল ২০২১’ চিত্রকলা, আলোকচিত্র এবং ভাস্কর্য প্রদর্শনী। প্রদর্শনীতে ছিল নোট ৫৪জন শিল্পীর ১৩৫টি শিল্পকর্ম। উদ্বোধনের দিন উপস্থিত ছিলেন গৌতম দে (প্রাক্তন আঞ্চলিক পরিচালক, আইসিসিআর), আর পার্থিবান ( বর্তমান আঞ্চলিক পরিচালক, আইসিসিআর), পৃথ্বীরাজ সেন (বিশিষ্ট লেখক), অসিতবরণ মাইতি (প্রাক্তন জেলার, আলিপুর সেন্ট্রাল জেল), প্রত্যুষকুমার ঘোষ (ডিজিএম, মেট্রো রেলওয়ে), গুড্ডু (বিশিষ্ট অভিনেতা)-সহ আরও অনেকে।

ভিড় উপচে পড়া এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন ঋতু গোয়েল, শীর্ষা ভট্টাচার্য, আমি শ্রীজিতা, অনির্বাণ চক্রবর্তী, সাবা হোসেন, সুদেষ্ণা বোস, অনিন্দিতা মণ্ডল, তানিয়া সান্যাল, সঞ্জীব মণ্ডল, অনুভব পতি, রোমিত রায়-সহ আরও অনেকে।

গোটা পৃথিবীতেই ছবির বাজারে যখন মন্দা, মহামারীর প্রকোপ শুরু হওয়ার পরে সেটা যখন একেবারে মুখ থুবরে পড়েছে, ঠিক সেই সময়েই আর্টভার্সের এই প্রদর্শনী থেকেই ছবির বাজার যেন ঘুরে দাঁড়াতে শুরু করল। একের পর এক বিক্রি হয়ে গেল বেশ কয়েকটা ছবি।

ফলে আশার আলো দেখছেন এতদিন ধরে বছরে ৬ বার প্রদর্শনীর আয়োজন করা আর্টভার্সের সর্বময় কর্তা শুভঙ্কর সিংহ। তিনি জানিয়েছেন, আমি এই সংস্থা তৈরিই করেছিলাম শিল্পকলার সঙ্গে জড়িত লোকজনদের নিয়ে আলাদা একটা পৃথিবী গড়ে তুলব বলে। সেই কাজে আমি এখনও পুরোপুরি সফল না হলেও, আমি যে সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছি, এতে আমি নিঃসন্দেহ। এ বার ভাবছি, যেভাবে শিল্পী, শিল্প সমালোচক এবং শিল্পপ্রেমীদের বিপুল সাড়া পাচ্ছি, তাতে আশা করি, আগামী দিনে শিল্পী এবং তাঁদের শিল্প, দুটোরই কদর দিনকে দিন বাড়তে। আর তার সঙ্গে সঙ্গে আর্টভার্সও পৌঁছে যাবে বাংলার বাইরে অবস্থিত শিল্পী এবং তাঁদের শিল্পর কাছে।

পিতা খুনে আসামি পুত্র কে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিল ডায়মন্ডহারবার আদালত 

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আর্টভার্স-এর প্রদর্শনীতে উপচে পড়া ভিড়

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২১, শনিবার