নিজস্ব প্রতিনিধি: আরোহন ইংলিশ অ্যাকাডেমি, হুগলি জেলার অন্যতম একটি বড় ইংরেজি মাধ্যম স্কুল , প্রায় ৩০০ জন ছাত্র ছাত্রী রয়েছে এই বিদ্যালয়ে। ২৩ জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়ে মোট ৩৫ জন স্টাফ রয়েছে । রবিবার ক্রীড়া প্রতিযোগিতায় ৬১ টি ইভেন্ট ছিল, এল কে জি থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাকাডেমির সম্পাদক সুব্রত চ্যাটার্জি, বিশিষ্ট সাংবাদিক ও বিদ্যালয় এর কার্যনির্বাহী সভাপতি নৌসাদ মল্লিক, রেক্টর আলপনা চ্যাটার্জি বিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেটর অনুরাধা দাস। প্রিন্সিপাল দেবাশীষ দলুই এবং সভাপতি মনিরুল ইসলাম মোল্লাও উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতার শেষে পুরস্কার বিতরণ করা হয়। উল্লেখ্য ইতিমধ্যে এই বিদ্যালয় থেকে দুজন ছাত্র ডাক্তারিতে পড়ার সুযোগ পেয়েছে।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























