১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩

পরাজয়ের মুখ থেকে মিশরের বিরুদ্ধে জয়, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

দেবজিৎ মুখার্জি: পরাজয়ের মুখ থেকে জয় ছিনিয়ে চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল আর্জেন্টিনা। মিশরকে তারা পরাজিত করল ৩-২ গোলে। দুই গোলে পিছিয়ে থেকে পরপর তিনটি গোল করেন মেসিরা। বলা ভালো, একটা সময় যখন আর্জেন্টাইন সমর্থকরা আশা ছেড়ে দিয়েছিলেন, তখন জ্বলে উঠলেন তাঁরা। এক আলাদাই আগ্রাসী ফুটবল তুলে ধরল তারা।

ম্যাচটি খেলা হয় আটলান্টা স্টেডিয়ামে। ১৫ মিনিটে ইব্রাহিমের গোলে এগিয়ে যায় মিশর। তার কিছুক্ষণ পরই পেনাল্টি থেকে সমতা ফেরানোর সুযোগ পায় আর্জেন্টিনা। তবে তা মিস করেন মেসি। এরপর লাগাতার চেষ্টা করে তারা ঘুরে দাঁড়ানোর। তবে সফল হয়নি। প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থাকে মিশর।

দ্বিতীয়ার্ধের ৬৭ মিনিটে গোল করে মিশরের ব্যবধান বাড়িয়ে দেন জিকো। এরপরই শুরু হয় আর্জেন্টিনার খেলা। ৭৯ মিনিটের রোমেরোর গোলে খাতা খোলে তারা। তার কয়েক মিনিট পর গোল করে আর্জেন্টিনাকে ম্যাচে ফেরান মেসি। ৮৩ মিনিটে তিনি গোলটি করেন। ম্যাচ শেষ হওয়ার মিশর সমর্থকদের মন ভাঙ্গেন ফার্নান্ডেজ। ৯০+৩ মিনিটে তৃতীয় গোলটি করে আর্জেন্টিনার জয়ের রাস্তা মসৃণ করে দেন। নিজেদের সবটা দেওয়া সত্ত্বেও ইকুয়ালাইজ করতে পারেনি মিশর। অবশেষে ৩-২ গোলে ম্যাচ নিজেদের নামে করে আর্জেন্টিনা এবং পৌঁছে যায় কোয়ার্টার ফাইনালে।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পরাজয়ের মুখ থেকে মিশরের বিরুদ্ধে জয়, কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

আপডেট : ৮ জুলাই ২০২৬, বুধবার