৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩১ মে ২০২৬, রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

আরামবাগে ওয়াকাফ আইন বাতিলের দাবীতে মহা মিছিল

নূর মোহাম্মদ খান,আরামবাগ : কেন্দ্রের নতুন ওয়াকাফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে আন্দোলন চলছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু অধ্যুষিত সমস্ত অঞ্চল গুলিতে ধরনা-বিক্ষোভ চলছে লাগাতার। আরামবাগ মহাকুমার সাধারণ নাগরিকদের আহ্বান, হুগলির আরামবাগে নতুন ওয়াকাফ আইনের বিরুদ্ধে এক শান্তিপূর্ণ মহা মিছিল অনুষ্ঠিত হলো। এই মিছিলটি হরিণখোলা থেকে মায়াপুর পর্যন্ত র‍্যালি হয়। উক্ত মিছিল থেকে ওয়াকাফ সংশোধনী আইন প্রত্যাহারের জোরালো দাবি তোলা হয় ।

মিছিলে গোঘাট, আরামবাগ, পুড়শুড়া, খানাকুল, সহ বিভিন্ন এলাকার ইমাম, মোয়াজ্জিন, স্বেচ্ছাসেবী সংগঠনসহ সাধারণ মানুষ এর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল সংখ্যালঘু নেতৃত্ব সহ অন্য ধর্মের নেতৃত্বদের ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে মিছিলে পা মেলাতে দেখা যায়।

মিছিলটি প্রশাসনিক নিয়ম মেনে সুশৃংখল শান্তিপূর্ণভাবে পরিচালিত হয়। উক্ত মিছিলে পরিচালনা করেন মধ্যে ছিলেন আরামবাগ মহাকুমার সাধারণ নাগরিক বৃন্দের পক্ষে মোহাম্মদ রাকিব হক , খলিল মল্লিক শেখ সোহেল , ইসমাইল খান, রাজু সরকার,সেখ আজাহার উদ্দিন, জুলফিকার খান ,নুরুল হাসান সাইফুদ্দিন মোল্লা, শেখ রাজিব, মুকারাবিন, শেখ মোস্তাকিম দাইয়ান সরকার শেখ সাহেব হানিফ খান শেখ সিরাজুল সহ আরো অন্যান্যরা ।

সুশৃংখল শান্তিপূর্ণভাবে এই মহা মিছিল শেষে মায়াপুরে জমায়েত হয়ে সর্ব ধর্মের নেতৃত্বদের নিয়ে মঞ্চে সংশোধনী ওয়াকাফ আইনের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলা। সংশোধনী ওয়াকাফ আইন বাতিল না হলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হয়। শেষে বিশ্ব শান্তির দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আরামবাগে ওয়াকাফ আইন বাতিলের দাবীতে মহা মিছিল

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, মঙ্গলবার