আজিজুর রহমান, গলসি: আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালন করল গলসি থানা। পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের উদ্যোগে শুক্রবার গলসি থানার পক্ষ থেকে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি গলসি থানা থেকে বের হয়ে গোটা গলসি বাজার পরিক্রমা করে। মাদকের কুফল সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য। সেখান থেকে নেশামুক্ত ভারত গড়ার আহ্বান জানানো হয়। পদযাত্রায় অংশ নেন সার্কেল ইনস্পেক্টর মানস কুমার দাস, গলসি থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) কৃপাসিন্ধু ঘোষ, মেজবাবু জয়দেব দে-সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীরা। পুলিশকর্মীরা বাজার এলাকায় সাধারণ মানুষের হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন। “মাদককে না বলুন, জীবনকে হাঁ বলুন”—এই স্লোগানকে সামনে রেখে মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কোথাও মাদক বিক্রি, পাচার বা অবৈধ মাদক-সংক্রান্ত কোনও কার্যকলাপ চোখে পড়লে নির্ভয়ে ১৯৩৩ নম্বরে ফোন করে জানানোর আবেদন করা হয়। এক্ষেত্রে তথ্যদাতার নাম-পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দেওয়া হয়।
২৭ জুন ২০২৬, শনিবার, ১২ আষাঢ় ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 

















