২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

আড়াই বছর পর ঝাড়খন্ড লাগোয়া গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করল রাজনগর থানার পুলিশ

খান আরশাদ, বীরভূম:

প্রায় আড়াই বছর পর ঝাড়খন্ড লাগোয়া গ্রাম সংলগ্ন একটি জঙ্গল থেকে চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করল রাজনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নির্দেশমতো, রাজনগরের সীমান্তবর্তী এলাকা গুলিতে এলাকার নিরাপত্তার স্বার্থে রাজনগর থানার পক্ষ থেকে প্রায় প্রতিনিয়তই পুলিশি টহলদারির ব্যবস্থা করা হয়।
রাজনগর থানার অন্তর্গত বেশ কিছু গ্রাম ঝাড়খন্ড সীমান্তবর্তী এলাকা। স্বভাবতই এসব এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই উদ্দেশ্যে অন্যান্য দিনের মতোই পুলিশি টহলদারি চলছিল।

রাজনগর থানার ওসি ঝুমুর সিনহার নির্দেশে রাজনগর থানার এএসআই মদন সরকার, ভিলেজ পুলিশ বরেন সাহা সহ অন্যান্য পুলিশকর্মীরা, সোমবার সন্ধ্যায় রাজনগর থানার অন্তর্গত তালপুকুর গ্রামের পাশে জঙ্গলের পাশাপাশি এলাকায় পুলিশি টহলদারি চালাচ্ছিলেন।

সে সময়েই তাঁরা লক্ষ্য করেন জঙ্গলের মধ্যে একটি কালো রঙের বাইক পড়ে রয়েছে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পরেও বাইকের মালিককে সেখানে না পাওয়ায় বাইকটি রাজনগর থানায় নিয়ে আসা হয়। এরপর পুলিশ তদন্ত করে জানতে পারে প্রায় আড়াই বছর আগে তালপুকুর গ্রামের ভবেশ ঘোষ নামে এক ব্যক্তির একটি বাইক চুরি হয় এবং সে সময় রাজনগর থানায় একটি মামলা দায়েরও করা হয়েছিল। এটি সেই চুরি যাওয়া বাইকটি।
চুরি যাওয়া সেই বাইকটি উদ্ধার হওয়ার পর রাজনগর থানার পক্ষ থেকে নতুন করে একটি মামলা দায়ের করা হয়েছে। চুরি যাওয়া বাইকটি জঙ্গলের মধ্যে কিভাবে এলো তার তদন্ত শুরু করেছে রাজনগর থানার পুলিশ।

প্রসঙ্গত: উল্লেখ্য ঝুমুর সিনহা মাত্র চার মাস আগে রাজনগর থানায় ওসি হিসেবে যোগ দেন। এর মধ্যেই তিনি বেশ কয়েকটি চুরি যাওয়া বাইক উদ্ধার করতে সক্ষম হন। পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত বেশ কিছু দুষ্কৃতিকেও তিনি গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন।

রাজনগর থানায় মাত্র চার মাস অবধি থাকার পরই ইতিমধ্যে তিনি বদলি হয়ে বোলপুর মহিলা থানায় ওসি হিসেবে যোগ দিতে চলেছেন। বদলি হওয়ার আগেই ফের তাঁর নেতৃত্বে রাজনগর থানার পুলিশ সাফল্য পেল।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আড়াই বছর পর ঝাড়খন্ড লাগোয়া গ্রাম সংলগ্ন জঙ্গল থেকে চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করল রাজনগর থানার পুলিশ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার