০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩

রবিবারও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা:করোনা যেন পিছু ছাড়ছে না শিলিগুড়িকে, করোনার প্রথম ধাপে শিলিগুড়ি লকডাউন দেখেছে। ব্যবসা-বাণিজ্য সবক্ষেত্রে পুরোপুরি বিপর্যস্ত হয়ে গিয়েছিল শিলিগুড়ি। একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছিল, কিন্তু উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েই চলে। আজও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলেছে, ওই ব্যক্তি মহিলা কালি ঝোড়ার বাসিন্দা বলে জানা গিয়েছে।বেশ কিছুদিন আগে করোনার উপসর্গ নিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজেটিভ আসে, বর্তমানে তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গিয়েছে। এদিন অর্থাৎ রবিবার তার মৃত্যু হয়েছে, প্রসঙ্গত জানা গিয়েছে তার শরীরে অন্যান্য রোগ ছিল। এই নিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত মোট তিনজন রোগীর মৃত্যু হল।

সর্বাধিক পাঠিত

গরু চুরির আগেই পুলিশের জালে দুই অভিযুক্ত, মৈপিঠে উদ্ধার দড়ি-ছুরি-বস্তা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রবিবারও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু

আপডেট : ১১ জুলাই ২০২২, সোমবার