২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

মালদায় চলন্ত ট্রেন থেকে পরে মৃত্যু এক যাত্রীর

নিজস্ব সংবাদদাতা, মালদা: মালদার সামসী ষ্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে মৃত্যু এক যাত্রী। গুরুতর জখম অপর আরেক যাত্রী। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে সামসি রেল স্টেশন থেকে কিছুটা দূরে। আহত ও মৃত যাত্রীকে উদ্ধার করে রেল পুলিশ। আহত যাত্রীর অবস্থা সঙ্কটজনক। তার চিকিৎসা চলছে বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

রেল পুলিশ সুত্রে জানাগিয়েছে, মৃত ও আহত কারও নাম বা পরিচয় এখনো জানা যায় নি। তাদের একজনের কাছে থেকে একটি মোবাইল পাওয়া গিয়েছে। সেই ফোনের সূত্র ধরে তাদের বাড়িতে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে রেল পুলিশ।

রেল পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে রেল পুলিশ জানিয়েছে, ওই দুই যাত্রী অসমের গুয়াহাটি যাচ্ছিল। কিন্তু কিভাবে তারা দুজন ট্রেন থেকে পড়ল সে কারণ এখনও ধোঁয়াশা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬টা নাগাদ সামসি স্টেশনের কাছে রেল লাইনের পাশে দুই যুবককে পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দারা তা দেখতে পেয়ে রেল পুলিশকে জানায়। রেল পুলিশ একজনকে মৃত ও আরেক জনকে আহত অবস্থায় উদ্ধার করে। পুরো ঘটনাটি নিয়ে সামসি রেল পুলিশ এবং রতুয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মালদায় চলন্ত ট্রেন থেকে পরে মৃত্যু এক যাত্রীর

আপডেট : ২ জুন ২০১৯, রবিবার