২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।

মঞ্জুর মোল্লা, নতুন গতি, নদীয়া। কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের উপরে টাটা সুমোর ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মৃত ব্যক্তির বাড়ি নাকাশীপাড়া থানা অন্তর্গত পাটপুকুর গ্রামে। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া থানার ছোট আন্দুলিয়া বিশ্রাম ঘরের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে মৃত ব্যক্তি চাপড়া থানার অন্তর্গত হাতিশালা গ্রামে মৃতদেহ সৎকার করতে গিয়েছিল ফেরার পথে করিমপুর রাজ্য সড়কের উপরে একটি টাটা সুমো সামনের দিক থেকে তাকে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ওই গাড়িতে করেই চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

ঘাতক গাড়িটি ও ড্রাইভার কে আটক করেছে চাপড়া থানার পুলিশ। মৃতদেহটি ময়না তদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মৃতদেহ সৎকার করে বাড়ি ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর।

আপডেট : ২৩ জুলাই ২০১৯, মঙ্গলবার