১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১ কার্তিক ১৪৩৩
১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ১ কার্তিক ১৪৩৩

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে হঠাৎ আগুন! কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও পরিস্কার জানা যায়নি

  • নতুন গতি
  • আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার
  • 54

নিজস্ব সংবাদদাতা : রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে হঠাৎ আগুন। দাউ দাউ করে জ্বলছে লরির সামনের অংশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার অন্তর্গত বাঁকুড়া রানীগঞ্জ ৬০ নাম্বার জাতীয় সড়কের অর্জুনপুর সংলগ্ন শালতলার কাছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই পণ্যবাহী লরিটি বাঁকুড়া থেকে রানীগঞ্জ দিকে যাওয়ার পথে হঠাৎই আগুন লেগে যায়। স্থানীয়দের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা।অবস্থার বেগতিক দেখে ঘটনাস্থলে রাস্তার বামদিক করে গাড়ি লাগিয়ে গাড়ি লক করে পালিয়ে যায় লরিটির চালক এবং খালাসি। ততক্ষণে দাউ দাউ করে জ্বলছে আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশ এবং দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীদের দীর্ঘ চেষ্টায় ওই লরিটির সামনের অংশ থেকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে লরির সামনের অংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই ঘটনার ফলে দীর্ঘক্ষণ ব্যাপক যানজটের সৃষ্টি হয়। তারপর আগুন নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও পরিস্কার জানা যায়নি। পুলিশ ও দমকলের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ঘটনার তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে পুলিশের তরফে ঐ লরির মালিক ও চালক-খালাসির খোঁজ চালানো হচ্ছে বলে জানানো হয়েছে। বাঁকুড়া দমকল কেন্দ্রের স্টেশান অফিসার রঘুপতি ঘোষ বলেন, ঘটনার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। সম্ভবত ঐ লরির ব্যাটারি থেকে শর্ট-শার্কিটের ফলেই এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি মনে করছেন বলে জানান।

সর্বাধিক পাঠিত

আরশোলাদের বিক্ষোভে হিন্দু বিরোধী স্লোগান দেওয়ার অপরাধে ৩০০ জনের বিরুদ্ধে এফআইআর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে হঠাৎ আগুন! কী কারণে এই অগ্নিকাণ্ড তা এখনও পরিস্কার জানা যায়নি

আপডেট : ১ সেপ্টেম্বর ২০২২, বৃহস্পতিবার