আজিজুর রহমান,গলসি : গলসি ২ নং ব্লকের গোহগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির করা হল। রক্তদানের সমগ্র কাজের সহযোগিতা করে ডুমুর গোপালপুরে তৃণমূল কংগ্রেস কমিটির সদস্যরা। ডুমুর গোপালপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ওই শিবিরটি করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। যেখানে এলাকার বাহান্ন জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে শিবিরে উপস্থিত ছিলেন, গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী, পঞ্চায়েত সমিতির বন ও ভুমি কর্মাধক্ষ্য সাবির উদ্দিন আহম্মেদ,গলসি ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শৈলেন হালদার, গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিমল ভক্ত, স্থানীয় তৃনমুল নেতা শুকদেব মুখার্জ্জী, সুকুমার চ্যাটার্জ্জী, অরুপ সেন, সঞ্জয় ঘোষ ধীরানন্দ রায় সহ বেশ কিছু তৃণমূল নেতা কর্মীরা। আয়োজকদের এমন কাজের প্রশংসা করেন অনেকেই।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





















