২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩

অপেক্ষার অবসান, ১৬ এপ্রিল থেকে খুলছে রবীন্দ্রভবন, শান্তিনিকেতনে

সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- অতিমারি করোনার প্রকোপ কমেছে, তাই কোভিড বিধিও শিথিল হয়েছে সর্বত্র। কিন্তু কোভিড পর্বের শুরু থেকেই বন্ধ হয়ে রয়েছে বিশ্বভারতীর রবীন্দ্রভবন সংগ্রহশালা।গত প্রায় ২৫ মাস ধরে সংগ্রহশালা বন্ধ থাকার জন্য প্রচুর পর্যটক প্রতিদিন হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।উল্লেখযোগ্য যে বিশ্বভারতীতে পর্যটকদের আকর্ষণের কেন্দ্রগুলির মধ্যে অন্যতম বা প্রধান আকর্ষণ হচ্ছে রবীন্দ্রভবন। সেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের পাঁচটি বাড়ি ছাড়াও বিচিত্রা বাড়ির দুটি তলায় রয়েছে সংগ্রহশালা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাপ্ত নোবেলের প্রতিকৃতি, পৃথিবীর নানা দেশ থেকে পাওয়া বিভিন্ন স্মারক এবং তাঁর ব্যবহৃত অন্য নানান সামগ্রী ও রাখা রয়েছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ নোটিশ দিয়ে জানায়,যে আগামী ১৬ এপ্রিল থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে রবীন্দ্র ভবন।রবীন্দ্র ভবনের প্রবেশ মূল্য ধার্য্য রয়েছে বিদেশিদের জন্য ৩০০ টাকা, সাধারণ ভারতীয় নাগরিকদের জন্য ৫০ টাকা এবং ছাত্রদের জন্য ১০ টাকা। অবশেষে রবীন্দ্রভবন ও মিউজিয়াম খুলতে চলেছে সেই বিজ্ঞপ্তি জেনে খুশি বিশ্বভারতীর পড়ুয়া সহ আগত পর্যটকরা।

সর্বাধিক পাঠিত

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অপেক্ষার অবসান, ১৬ এপ্রিল থেকে খুলছে রবীন্দ্রভবন, শান্তিনিকেতনে

আপডেট : ৮ এপ্রিল ২০২২, শুক্রবার