২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩
২৩ জুন ২০২৬, মঙ্গলবার, ৮ আষাঢ় ১৪৩৩

প্রেমে পড়ার  কোনও বয়স হয় না। এই কথা আবারও প্রমাণ করে দিলেন নদিয়ার রানাঘাটের বৃদ্ধাশ্রমের  দুই আবাসিক

নিজস্ব সংবাদদাতা :  প্রেমে পড়ার  কোনও বয়স হয় না। এই কথা আবারও প্রমাণ করে দিলেন নদিয়ার রানাঘাটের বৃদ্ধাশ্রমের  দুই আবাসিক।শুধু  প্রেমই নয়, সাত পাকে বাঁধাও পড়লেন তারা। ৭০ বছর বয়সে সম্পূর্ণ আইন মেনে রেজিস্ট্রি বিয়ের  পর স্ত্রীর দায়িত্ব নিলেন বৃদ্ধ সুব্রত সেনগুপ্ত। স্বামীর হাত ধরে খুশি ৬৫ বছরের বৃদ্ধা অপর্ণা চক্রবর্তী। নদিয়ার চাকদহ লালপুরের বাসিন্দা সুব্রত সেনগুপ্ত। তিনি রাজ্য পরিবহন দফতরের অবসরপ্রাপ্ত কর্মী। তার পরিবারে মা, দুই ভাই ও তাঁদের স্ত্রী- সন্তানরা আছে। জানা যায়, তিনি এতদিন অবিবাহিত ছিলেন। পারিবারিক সমস্যার কারণে, ২০১৯ সালের শুরুতে রানাঘাটের পূর্ণনগর জগদীশ মেমোরিয়াল বৃদ্ধাশ্রমের শেষ জীবন কাটাতে বাড়ি ছেড়েছেন সুব্রতবাবু।বৃদ্ধাশ্রমে প্রায় পাঁচ বছর ধরে থাকতেন ৬৫ বছরের অপর্ণা চক্রবর্তী। তার বাড়ি রানাঘাটের আইসতলায়। তিনিও অবিবাহিতা ছিলেন। প্রায় ৩০ বছর কলকাতা বেলেঘাটায় একজন অধ্যাপকের বাড়িতে পরিচারিকার কাজ করেছেন তিনি। শেষ জীবনে বাপের বাড়ির দরজা তার জন্য বন্ধ হয়ে যায়। কিন্তু বৃদ্ধাশ্রমেই দু’জনের প্রথম দেখা। শেষ পর্যন্ত বৃদ্ধাকে প্রেম নিবেদন করেন বৃদ্ধ। কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন বৃদ্ধা। এরপর ২০২০ সালের মার্চ মাসে বৃদ্ধাশ্রম ছেড়ে ওই এলাকাতেই ঘর ভাড়া করে থাকতে শুরু করেন সুব্রতবাবু। কিন্তু দিন ১০-১২ আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে দেখভালের জন্য এগিয়ে আসেন বৃদ্ধা। কিন্তু এবার তাকে প্রেমের জালে ধরা দিতে হয়েছে। তারা নতুন করে পথচলার সিদ্ধান্ত নেন। অভিভাবক হিসেবে তারা বৃদ্ধাশ্রমের কর্ণধার গৌরহরি সরকারকে বিষয়টি জানান।

সর্বাধিক পাঠিত

বীরভূমে ৭ লক্ষ টাকার জাল লটারির টিকিট উদ্ধার, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

প্রেমে পড়ার  কোনও বয়স হয় না। এই কথা আবারও প্রমাণ করে দিলেন নদিয়ার রানাঘাটের বৃদ্ধাশ্রমের  দুই আবাসিক

আপডেট : ৬ এপ্রিল ২০২২, বুধবার