২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

ঝোপ থেকে ১১টি কুকুরের মৃতদেহ উদ্ধার, গ্রেফতার ২

নদীয়া: বহিরগাছি এলাকায় এক ঝোপ থেকে ১১টি কুকুরের মৃতদেহ পাওয়া ঘিরে চাঞ্চল্য। অনেকের মুখ থেকেই উঠে এসেছে গ্যাজলা আবার কয়েকটির শরীরে রয়েছে গভীর ক্ষত চিহ্ন। স্থানীয় এক মহিলার অভিযোগে গ্রেফতার হয় দুজন – হজরত বিশ্বাস ও মিঞা বিশ্বাস।

জানা যায় ওই এলাকায় অতিরিক্ত কুকুরদের দাপট। তার উপর এক শিশুকে কামড়ানোতে উত্তেজনা সৃষ্টি হয়।

সেই মহিলার বক্তব্য তিনি এলাকায় কুকুরদের খাওয়াতেন। তিনি বলেন, একটি কুকুরের কয়েকদিন আগেই বাচ্চা হয়। আর সেই বাচ্চা কুকুরকে ধরতে যাওয়াতেই মা কুকুর অসন্তুষ্ট হতে থাকে। তেড়ে যায় অনেকের দিকে।

মহিলার অভিযোগ, বাঁশ নিয়েও এলাকার কুকুরদের মারা হয়েছে। তাঁর দাবি, এরপর বিষ খাইয়ে ১১ টি কুকুরকে মেরে ফেলা হয়েছে এলাকায়। ঘটনা নিয়ে এবার তদন্তে নেমেছে পুলিশ।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ঝোপ থেকে ১১টি কুকুরের মৃতদেহ উদ্ধার, গ্রেফতার ২

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২২, বুধবার