সেখ সামসুদ্দিন, ১১ ডিসেম্বর : গন্তার বিবেকানন্দ মেমোরিয়াল ক্লাবের পরিচালনায় ৺শৈলেন্দ্রনাথ মল্লিক ও ৺নিতাই চাঁদ সাহা স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন হল আজ গন্তার ফুটবল মাঠে। ৮ দলীয় ফুটবল প্রতিযোগিতার প্রথম উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে কাটোয়া মেজিয়ারী শ্রীদুর্গা শ-মিল বনাম বর্ধমান একাদশ। ২-১ গোলে জয়ী হয় বর্ধমান একাদশ এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হন দীপক হাঁসদা। ক্লাব সম্পাদক শিক্ষক সৌমিত্র চট্টোপাধ্যায় জানান আগামীকাল প্রতিযোগিতায় অংশ নেবে বাঁশবেড়িয়া স্পোর্টিং ক্লাব ও বর্ধমান এস ফর ডি। এছাড়া বাকি দুই কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে জৌগ্রাম কোচিং সেন্টার বনাম দেবীপুর উন্মেষ একাডেমী ও বর্ধমান লোকো বনাম কিসকিন্দা মিলন সংঘ। এদিন মাঠে উপস্থিত ছিলেন গন্তার বি এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাগ্নিক পাল, সাতগেছিয়া ফাঁড়ির আইসি, বিশিষ্ট ব্যবসায়ী ও লেখক মহাদেব কুন্ডু, পঞ্চায়েত সমিতির সদস্য নিত্যানন্দ ব্যানার্জী ও সমীরণ মজুমদার, স্বেচ্ছাসেবী সংস্থা দরদীয়া, লায়ন্স ক্লাব অব দরদীয়া, আঁচল, পরশ পাথর, বাগিলা গ্রাম পঞ্চায়েত সদস্য প্রলয় পাল, অবসরপ্রাপ্ত শিক্ষক সোমনাথ চট্টোপাধ্যায়, শিক্ষক মৃন্ময় ঘোষ, সমাজসেবী মীর পারভেজ উদ্দিন, ক্লাব সভাপতি কুমুদ রঞ্জন সাহা, মধুসূদন মল্লিক, নারায়ণ চন্দ্র মোদক, ভবানী প্রসাদ ঘোষ সহ সদস্যবৃন্দ।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার, ১ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নিতাই চাঁদ সাহা স্মৃতি ফুটবল টূর্ণামেন্টের উদ্বোধন হল গন্তার ফুটবল মাঠে
-
নতুন গতি - আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, শনিবার
- 33
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder


























