সেখ সামসুদ্দিন : ২৬নভেম্বর, আজ সংবিধান দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হয় মেমারি-১ ব্লকে। বর্ধমান সদর দক্ষিণের মহকুমাশাসক কৃষ্ণেন্দু মণ্ডলের উদ্যোগে এদিন মেমারিতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন মহকুমাশক নিজে ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে তপশিলিজাতি ও উপজাতিদের শংসাপত্র তুলে দেন। সঙ্গে ছিলেন মেমারি-১ ব্লকের বি ডি ও ডাঃ আলি মহঃ ওয়ালি উল্লাহ, দপ্তরের আধিকারিক শুভেন্দু ঘোষ প্রমুখ। এদিন ব্লকের দশটি গ্রাম পঞ্চায়েতে প্রায় ৫০০ জনের বাড়ি বাড়ি গিয়ে তাদের জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হয়। এদিন ব্লকের সভাকক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সংবিধানের বিষয়ক একটি ক্যুইজ প্রতিযোগিতা করা হয়। ব্লকের কর্মীদের মধ্যে তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতাও হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ মহকুমাশাসক কৃষ্ণেন্দু মণ্ডল, বিডিও আলি মহঃ ওয়ালি উল্লাহ, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, জয়েন্ট বিডিও অংশুমান ঘোষ, সহকারি সভাপতি সেখ মোয়াজ্জেম প্রমুখ। এদিন ক্যুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন শুভেন্দু সাঁই।
১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৬ ভাদ্র ১৪৩৩
BREAKING :
মেমারি-১ ব্লকে সংবিধান দিবস যথাযথ মর্যাদার সাথে পালিত হয়
-
নতুন গতি - আপডেট : ২৭ নভেম্বর ২০২১, শনিবার
- 34
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























