২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩
২৮ এপ্রিল ২০২৬, মঙ্গলবার, ১৪ বৈশাখ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় মৃত্যু এক মোটরবাইক আরোহীর, ঘটনায় আটক ট্রাক

মালদা: ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। জখম হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন বাইক চালকও। শুক্রবার বিকেলে এই পথ দুর্ঘটনা ঘটে ইংরেজবাজারের সুস্থানি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কৌশিক সিংহ (২০)। তার বাড়ি কালিয়াচক থানার গোলাপগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সিংপাড়া গ্রামে। সে গোলাপগঞ্জ হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিল। আহত পাপ্পু গুহর বাড়ি একটি গ্রামে। সে কৌশিকের সহপাঠী এবং একই স্কুলের ছাত্র। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুই বন্ধু কৌশিক ও পাপ্পু ড্রাইভিং লাইসেন্স করাতে এদিন মোটর বাইক নিয়ে বাড়ি থেকে মালদহে এসেছিলেন। কাজ করে বিকেল সাড়ে চারটে নাগাদ মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন। সুস্থানি মোড়ে একটি ট্রাক পেছন থেকে তাদের ধাক্কা মারে। বাইকের পেছনে বসে থাকা কৌশিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাইক চালকদের আসনে বসা পাপ্পুকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, পাপ্পুর শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, ট্রাকটি আটক করা হয়েছে। চালক পলাতক।

সিউড়িতে ধর্ষণ অভিযোগে বিজেপি নেতা গ্রেফতার, চাঞ্চল্য বীরভূমে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ট্রাকের ধাক্কায় মৃত্যু এক মোটরবাইক আরোহীর, ঘটনায় আটক ট্রাক

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার