২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

ছাত্র ছাত্রীদের মধ্যে অস্ত্রবিদ্যা ও বিএসএফের বিভিন্ন দিকের ধারনা দিতে এগিয়ে এল বিএসএফ,উপস্থিত ছিল বিকাশ মিশন ও আননাজাত মিশনের ছাত্রছাত্রীরা

মালদা : ছাত্র ছাত্রীদের মধ্যে অস্ত্রবিদ্যা ও বিএসএফের বিভিন্ন দিকের ধারনা দিতে এগিয়ে এল বিএসএফ। বিভিন্ন স্কুলের ছাত্রীদের জন্য অস্ত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। মূলত পড়ুয়াদের বিএসএফ নিয়ে অমূলক ভীতি দূরীকরণ, শৃঙ্খলা পাঠ ও এই কাজে ভবিষ্যতে পড়ুয়াদের উজ্জীবিত করাই এই প্রদর্শনীর মূল লক্ষ্য।

১৯৭১ সালের বাংলাদেশের মুক্তি যুদ্ধের গৌরবময় ৫০তম বিজয় দিবস উপলক্ষ্যে অত্যাধুনিক অস্ত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়। ৭০ নম্বর ব্যাটেলিয়নের উদ্যোগে মোহদিপুর সীমান্ত চৌকিতে বুধ ও বৃহস্পতিবার এই দু’‌দিন পড়ুয়াদের অস্ত্রের পাশাপাশি সীমান্ত রক্ষা বাহিনীর যুদ্ধের ভূমিকার ওপরও পাঠ দেওয়া হয়।

বিএসএফের কার্যকলাপের সম্যক ধারণা পেয়ে খুশি পড়ুয়ারা। তাদের অনেকে উদ্বুদ্ধ হয়ে বিএসএফে যোগদানের ইচ্ছে প্রকাশ করে। সংশ্লিষ্ট ব্যাটেলিয়নের এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট কপিল চতুর্বেদী জানান, ‘‌দু‘‌দিনের অস্ত্র প্রদর্শনীর এদিন ছিল শেষ দিন। প্রত্যেক স্কুলের পড়ুয়াদের ২ ঘন্টা করে সময় দেওয়া হয়। এছাড়াও আধ ঘন্টার একটি ডকুমেন্টারি সিনেমা দেখানো হয়, তাতে সেনাবাহিনীর কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।’‌

এদিন বিকাশ মিশন ও আননাজাত অ্যাকাডেমি-‌র ছাত্রীরা এতে অংশ নেয়। নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ু্য়ারা এতে অংশ গ্রহণের সুযোগ পায়। পড়ুয়াদের মধ্যে আয়েশা করিমা, নার্গিস খাতুনরা বলেন, ‘‌এতদিন বিএসএফ সম্পর্কে কোনও ধারণায় ছিল না। এখানে না এলে অনেক কিছুই অজানা থেকে যেত। আমরা বিভিন্ন আগ্নেয়াস্ত্র সম্পর্কে জানতে পারলাম। আমাদের মধ্যে অনেকেই এখন বিএসএফে নাম লেখাতে চাইছে। খুব ভাল লাগলো।’‌ আননাজাত অ্যাকাডেমি-‌র অধ্যক্ষ জাহির আব্বাস বলেন, ‘‌এর আগে ছাত্রীদের নিয়ে এরকম অস্ত্র প্রদর্শনী হয় নি। আগ্নেয়াস্ত্র-‌সহ রকামারি অস্ত্র নিয়ে যেমন ধারণা হল তাদের, পাশাপাশি বিএসএফ-‌র কাজকর্মে উদ্ধুদ্ধ হয়েছে তারা।’‌

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ছাত্র ছাত্রীদের মধ্যে অস্ত্রবিদ্যা ও বিএসএফের বিভিন্ন দিকের ধারনা দিতে এগিয়ে এল বিএসএফ,উপস্থিত ছিল বিকাশ মিশন ও আননাজাত মিশনের ছাত্রছাত্রীরা

আপডেট : ২৬ নভেম্বর ২০২১, শুক্রবার