১৬ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, ৩১ আষাঢ় ১৪৩৩

বালিপুর বাজারে নতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

নতুন গতি নিউজ ডেস্ক: হুগলী জেলার খানাকুল থানার অন্তর্গত বালিপুর বাজার সংলগ্ন এলাকায় এলাকার বিশিষ্ট সমাজসেবী জনাব আলহাজ্ব শেখ জলিলুর রহমান সাহেব ও শেখ ফরিদ রহমান সাহেবের উদ্যোগ ও আয়োজনে অনুষ্ঠিত হলো দোয়া খায়ের এর মাধ্যমে নব নির্মিত একটি জামে মসজিদের শুভ একামত বা ভিত্তিপ্রস্তর। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সঞ্চালক সৈয়দ এহতেশাম মামুন।

প্রধান অতিথি হিসেবে ও ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য উপস্থিত ছিলেন ফুরফুরা দরবার শরীফের পীরজাদা আলহাজ্ব মাওলানা ত্বহা সিদ্দিকী সাহেব। তাঁর হাত দিয়েই নবনির্মিত জামে মসজিদের ভিত্তিপ্রস্তর হয়।

বিশেষ ও সম্মাননীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মাননীয় জনাব আলহাজ্ব শেখ মেহবুব রহমান সাহেব।

অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মদক্ষ শেখ সাদাতুল্লাহ হীরা, স্থানীয় পঞ্চায়েত উপপ্রধান খন্দকার সাবির, পঞ্চায়েত মেম্বার শেখ গোলাম নবী সহ এলাকার মসজিদগুলোর সম্মানিত পেশ ইমাম, ওলামায়েকেরাম, হাজী সাহেবান ও মোয়াজ্জেন সাহেবরা।

উক্ত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে এলাকার মানুষেরা যারপরনাই আনন্দিত উৎফুল্ল। কর্তৃপক্ষের পক্ষ থেকে সার্বজনীনভাবে জানানো হয় এলাকার মানুষের সুবিধার্থে ও মহান স্রষ্টা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই এই মসজিদ নির্মাণ করা হলো। তাঁরা ইহকাল ও পরকালে মহান স্রষ্টার দরবারে দোয়া প্রার্থনার জন্য সকল মুসল্লিদের আহবান জানান।

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বালিপুর বাজারে নতুন জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, সোমবার