আর এ মণ্ডল (ইন্দাস-বাঁকুড়া)- বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক তৃণমূল ভবনে ৫ জুন অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্ত দান শিবির।করোনা বিধি নিষেধ মেনেই নারী পুরুষ মিলে শতাধিক ব্যক্তি রক্ত দান করেন।তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের সক্রিয় অংশগ্রহণ করার ফলে মহিলাদের সংখ্যা বেশি হয়।বাঁকুড়া মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাংক টিম রক্ত সংগ্রহ করে।উপস্থিত ছিলেন ইন্দাস ব্লক সংগঠনের সভাপতি সেখ হামিদ,বিশিষ্ট নেতা নাসির উদ্দিন মোল্লা এবং প্রাথমিক শিক্ষক সংগঠনের সম্পাদক আব্দুল গাফফার প্রমুখ।
উদ্যোক্তারা জানান যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং স্বাস্থ্য মন্ত্রীর উদ্যোগে রক্ত সংকট মেটাতে রক্তদান শিবিরটির আয়োজন করা হয়।
ছবি–
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির ইন্দাসে
-
নতুন গতি - আপডেট : ৭ জুন ২০২১, সোমবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






























