সেখ সামসদ্দিন : পালসিটে জাতীয় সড়কে আবার দুর্ঘটনা। পালসিটের ভৈটা গ্রাম থেকে মেমারি আসার পথে বাইক দুর্ঘটনায় দুইজন গুরুতর আহত হলে তাদের দ্রুততার সঙ্গে বর্ধমান পাঠানো হয়। পালসিটে মেমারি আসার পথে মূল লেন থেকে সাইড লেনে অবৈধ বালি কারবারিদের ট্রাক দাঁড় করানো থাকলে প্রশাসন অজানা কারণে দেখে না। সম্প্রতি লেনটা সম্পূর্ণ বালির তলায় চাপা পড়ে। আজ ভৈটা গ্রামের অমিত দাস রাজু ঘোষ বাইকে করে আসার পথে পিছন থেকে সাদা হাতি জাতিয় কোন গাড়ি বাইকে টাচ করলে বাইক চালক নিয়ন্ত্রণ হারিয়ে বালিতে স্কিড করে সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা মারে ও গুরুতর আহত হয় বাইকে থাকা দুজনে। এরপরেও রাস্তার ধারে বালি কারবারিদের দৌরাত্ম কমবে না, কারণ সেখান থেকে কারও না কারো পকেট ভরে। ঘটনার পরেই দাঁড়িয়ে থাকা ট্রাকটি পালিয়ে যায়।
২৬ জুলাই ২০২৬, রবিবার, ১০ শ্রাবণ ১৪৩৩
BREAKING :
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 


























