২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

গোডাউন ঘরের সাটারের ভেতর থেকে বিষধর একটি গোখরো সাপ উদ্ধার

নতুন গতি,মালদা:,ইংরেজবাজার থানার মিল্কি এলাকায় স্বাস্থ্য কেন্দ্রের পাশে একটি গোডাউন ঘরের সাটারের ভেতর থেকে বিষধর একটি গোখরো সাপ উদ্ধার করলেন সর্পপ্রেমী বঙ্কিম স্বর্ণকার। সোমবার সকালে এলাকার বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ওই সাপটি উদ্ধার করেন বঙ্কিম। তিনি জানিয়েছেন, আজই তিনি এই সাপটিকে কোনও ঘন জঙ্গলে ছেড়ে দেবেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই এলাকার এই গোডাউনের সামনে বিষধর এই সাপটি ঘোরাফেরা করছিল আজ ওই সাপটি একটি গোডাউন ঘড়ের সাটারের ভেতরে আটকে । ফলে ওই এলাকার আশেপাশের বাসিন্দারা রীতিমতো আতঙ্কে ছিলেন। এদিন সকালে ফের সাপটিকে গোডাউনের সাটারের ভেতরে আটকে থাকতে দেখেন প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তারা খবর দেন ইংলিশ বাজারের সর্পপ্রেমী বঙ্কিম স্বর্ণকারকে। বঙ্কিম স্বর্ণকার ছুটে আসেন এবং সাপটিকে উদ্ধার করেন। বঙ্কিম স্বর্ণকার বলেন, মানুষ এখন অনেক সচেতন হয়েছে। তাই সাপটিকে না মেরে উদ্ধারের জন্য আমাকে খবর দিয়েছেন। সাপটিকে আজ আমি গভীর জঙ্গলে ছেড়ে দেব। এটি বিষধর পূর্ণবয়স্ক গোখরা সাপ।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

গোডাউন ঘরের সাটারের ভেতর থেকে বিষধর একটি গোখরো সাপ উদ্ধার

আপডেট : ২২ মার্চ ২০২১, সোমবার