খান আরশাদ, বীরভূম: বীরভূমের সিউড়িতে একটি বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কা। ঘটনায় আহত প্রায় ১০জন বাস যাত্রী। ঘটনাটি ঘটেছে সিউড়ির রবীন্দ্রপল্লীর সিউড়ি – দুবরাজপুর রোডে। স্থানীয় সূত্রে জানা গেছে সিউড়ি থেকে দুবরাজপুর অভিমুখে একটি যাত্রীবোঝাই বাস যাচ্ছিল। রবীন্দ্রপল্লী কাছে আসতেই উল্টো দিক থেকে আসা একটি বোলেরো গাড়ির সাথে ধাক্কা লাগে বাসটির। বাসটি বলেরো গাড়িকে বাঁচাতে গিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা মারে। ঘটনায় জখম হন প্রায় ১০জন বাস যাত্রী। তড়িঘড়ি ওইসব যখম যাত্রীদের সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
সিউড়িতে বৈদ্যুতিক খুঁটিতে বাসের ধাক্কায় আহত প্রায় ১০ যাত্রী
-
নতুন গতি - আপডেট : ১ মার্চ ২০২১, সোমবার
- 8
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

























