নতুন গতি, ওয়েব ডেস্ক : পরপর তিনটি কন্যাসন্তান হওয়ায় স্ত্রীর যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে। ধৃত স্বামী। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের শোভানগর গ্রাম পঞ্চায়েতের নাথিনগর গ্রামে। মৃতের পরিবার সূত্রে জানা গেছে, নাথিনগর গ্রামের বাসিন্দা রসুল শেখের সঙ্গে প্রায় তেরো বছর আগে বিয়ে হয় সাবিনা বিবির। তাদের তিনটি কন্যাসন্তান আছে। একজনের বয়স বারো, একজনের সাত বছর এবং একটি ছ’মাসের শিশু। মৃতের পরিবারের অভিযোগ, পরপর তিনটি কন্যা সন্তান হওয়ায় সাবিনার ওপর অত্যাচার বেড়ে গেছিল রসুলের। এমনকি তিন মাস আগে দ্বিতীয় বিয়ে করে রসুল। শুক্রবার সকালে সাবিনার বিবস্ত্র রক্তাক্ত দেহ উদ্ধার হয় শেয়ার ঘর থেকে। সাবিনার পরিবারের অভিযোগ, পরপর তিনটি কন্যাসন্তান হওয়ায় সাবিনাকে খুন করেছে তার স্বামী রসুল। ইতিমধ্যে রসুলকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
BREAKING :
পরপর তিনটি কন্যাসন্তান হওয়ায় স্ত্রীর যৌনাঙ্গে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে
-
নতুন গতি - আপডেট : ২৬ ফেব্রুয়ারী ২০২১, শুক্রবার
- 10
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder






















