২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩
২৮ জুলাই ২০২৬, মঙ্গলবার, ১২ শ্রাবণ ১৪৩৩

পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল শিক্ষক দম্পতির

নতুন গতি প্রতিবেদক: পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল শিক্ষক দম্পতির। ঘটনায় আহত তাদের সাত বছরের এক শিশু কন্যা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ী বুলবুলি মোড় এলাকায় ৩৪ নম্বর জাতীয় সড়কে।

জানা গেছে মৃত স্কুল শিক্ষকের বাড়ি হরিপুর ব্লকের অঞ্চলের চোকসু গ্রামে। মৃত শিক্ষকের নাম জয়ন্ত বর্মন(৩৫) মৃত স্ত্রীর নাম তনুশ্রী বর্মন(২৮), এবং গুরুতর আহত হয়েছে তার সাত বছরের কন্যা।জানা গেছে এবারের বিধানসভা নির্বাচনে ভোটের ডিউটি পড়েছিল তাই সে আজকে ভ্যাকসিন নিতে গিয়েছিল হরিশ্চন্দ্রপুরে। সেখান থেকে ফিরেই বাড়ি এসে স্ত্রী এবং মেয়েকে নিয়ে ইংরেজবাজার শহরের দিকে যাওয়ার পথে বুলবুলি মোড়ের কাছে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক সূত্রে জানা যায় ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ এসে দম্পতির মৃতদেহ মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যায় এবং আহত মেয়েটিকে মালদা থানার পুলিশ মৌলপুর হাসপাতালে চিকিৎসা করানোর জন্য নিয়ে যায়।

বীরভূমে অবৈধ ৩২টিরও বেশি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার, গ্রেপ্তার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুল শিক্ষক দম্পতির

আপডেট : ২৪ ফেব্রুয়ারী ২০২১, বুধবার