২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩
২৭ এপ্রিল ২০২৬, সোমবার, ১৩ বৈশাখ ১৪৩৩

বাইক দুর্ঘটনায় মৃত যুবকের বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি ইব্রাহিম গোরা

  • নতুন গতি
  • আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২১, বৃহস্পতিবার
  • 10

সিরাজুল মীদ্যা,নতুন গতি, হাওড়া:গতকাল বাইকের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে জগৎবল্লভপুর থানার দুই নম্বর পোল এলাকায় মুন্সিরহাট এর দুই যুবকের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় এক যুবক। এই ঘটনায় গোটা মুন্সিরহাট এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।আজ সেই মৃত দুই যুবকের বাড়িতে সমবেদনা জানাতে এবং আহত ব্যক্তির খবরাখবর নিতে তার বাড়িতে আজ উপস্থিত হয়েছিলেন জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি শেখ মোহাম্মদ ইব্রাহিম (গোরা)।
এছাড়াও তার সাথে ছিলেন একাধিক পঞ্চায়েত সমিতির সদস্যা ও সদস্যবৃন্দ। ইব্রাহিম সাহেব বলেন,
এই ঘটনায় তিনি খুবই দুঃখিত এবং মর্মাহত। তাঁর কাছে সমবেদনা জানানোর কোন ভাষা নাই। দুর্ঘটনায় মৃত্যু হলে সরকারের পক্ষ থেকে যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যায় তিনি সেই সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার পাশাপাশি নিহত ২ যুবক কৃষক পরিবারের হওয়ায় তিনি দুই পরিবার কে অতিরিক্ত সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি তিনি সর্বক্ষণ সেই সমস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এছাড়াও এলাকার বিদ্বজ্জনরা প্রশাসনিক আধিকারিকদের কাছে অনুরোধ করেন যাতে যুব সমাজকে সাবধানতা অবলম্বন করে বাইক চালায় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন।

সর্বাধিক পাঠিত

ইভিএম বিতর্কে উত্তপ্ত খয়রাশোল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সংঘর্ষে জখম জওয়ান, গ্রেপ্তার ৩

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বাইক দুর্ঘটনায় মৃত যুবকের বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি ইব্রাহিম গোরা

আপডেট : ১১ ফেব্রুয়ারী ২০২১, বৃহস্পতিবার