১৫ মে ২০২৬, শুক্রবার, ৩১ বৈশাখ ১৪৩৩
১৫ মে ২০২৬, শুক্রবার, ৩১ বৈশাখ ১৪৩৩

নির্বাচন কে সামনে রেখে নয়া প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, আগামী ৫ বছরে ২০ লক্ষ বৃদ্ধ-বৃদ্ধার ছানি অপারেশন করাবে রাজ্য সরকার

নতুন গতি, ওয়েব ডেস্ক : শিয়রে বিধানসভা নির্বাচন। তার আগে আমজনতার চোখের স্বাস্থ্যের কথা মাথায় রেখে নয়া প্রকল্পের ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার থেকে রাজ্যের পঞ্চায়েত ও পুরসভায় চালু হবে নতুন প্রকল্প ‘চোখের আলো’।

সোমবার নবান্নের সভাঘর থেকে নতুন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, এই প্রকল্পের মাধ্যমে আগামী পাঁচ বছর রাজ্যজুড়ে সম্পূর্ণ বিনামূল্যে ২০ লক্ষ বৃদ্ধ-বৃদ্ধার ছানি অপারেশন করাবে রাজ্য সরকার। তাঁদের মধ্যে আট লক্ষের বেশি মানুষকে বিনামূল্যে চশমা দেওয়া হবে। এই প্রকল্পের সুবিধা পাবে স্কুলের ছাত্রছাত্রীরাও।

মামূন ন্যাশনালের ধারাবাহিক সাফল্য উচ্চমাধ্যমিকেও

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নির্বাচন কে সামনে রেখে নয়া প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, আগামী ৫ বছরে ২০ লক্ষ বৃদ্ধ-বৃদ্ধার ছানি অপারেশন করাবে রাজ্য সরকার

আপডেট : ৪ জানুয়ারী ২০২১, সোমবার