১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩
১০ অগাস্ট ২০২৬, সোমবার, ২৫ শ্রাবণ ১৪৩৩

অসমে বাঙালি হত্যার প্রতিবাদে রাজারহাটে বিক্ষোভ মিছিল

সংবাদদাতাঃ রাজারহাট: অসমের তিন সুকিয়ায় ৫ বাঙালিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সোমবার রাজারহাটে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজারহাট নিউটাউন ব্লক কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিন বিকালে সংগঠনের সদস্যরা রাজারহাট চৌমাথা থেকে রেকজোয়ানি পর্যন্ত বিক্ষোভ মিছিলে পা মেলান। সংগঠনের সদস্যরা বিজেপি হটাও বাঙালি বাঁচাও স্লোগান দিয়ে দোষীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলে ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলেন। মিছিলে পা মেলান সংগঠনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামান, ছাত্র নেতা নাজমুল আরেফিন, মোক্তার মোল্লা, রাহানাতুল্লাহ,  মিজানুুু রহমান প্রমুখ৷

বন্দেমাতরম্ ১৫০ বিষয়ক আলোচনা সভা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অসমে বাঙালি হত্যার প্রতিবাদে রাজারহাটে বিক্ষোভ মিছিল

আপডেট : ৬ নভেম্বর ২০১৮, মঙ্গলবার